ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৩ দিন পর বিলে মিলল গলাকাটা মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৯, ১ মে ২০২২
নিখোঁজের ৩ দিন পর বিলে মিলল গলাকাটা মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর টমটম চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে রামুর চেইন্দা চরপাড়ার মাঝখানে নবনির্মিত রেললাইনের পাশের বিল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহটি নিখোঁজ আবু সৈয়দের। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া শিয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। আবু সৈয়দ ভাড়ায় চালিত টমটম (অটোরিকশা) চালক ছিলেন।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে জিডি করে তার পরিবার।

নিহতের পরিবারের বরাত দিয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, আবু ছৈয়দ টমটম (অটোরিকশা) চালাতেন। গত বৃহস্পতিবার বিকেলে ভাড়া নিয়ে লিংক রোডের দিকে গিয়ে নিখোঁজ হন। রোববার সকালে চেইন্দা চরপাড়ার মাঝখানে নবনির্মিত রেললাইনের পাশের বিলে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সুরতহাল করতে গিয়ে দেখা গেছে, মরদেহটির গলাকাটা। ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়ে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!