সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা।
জানা যায়, বেলা ১১টার দিকে দুধকুমার নদের মুড়িয়াঘাটে একটি নৌকা ২৫ জন যাত্রীসহ ঘাটের পূর্বদিক থেকে পশ্চিম পাড়ে আসার জন্য রওয়া দেয়। এ সময় নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ও মালামাল থাকায় নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠলেও নালো বেগম নামে এক নারী নিখোঁজ রয়েছেন।
.png)
পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুপুর সাড়ে ৩টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ নারীকে উদ্ধারে কাজ শুরু করে।
এ বিষয়ে নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান জানান, সংশ্লিষ্টদের দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য বলা হয়েছে।