[ দেশজুড়ে ]
বোমা সাদৃশ্য বস্তু দেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি!
ছবি: ডেইলি বাংলাদেশ
বোমা সাদৃশ্য দুটি বস্তু দেখে এলাকায় তৈরি হয় আতঙ্ক। অবশেষে গাংনী থানা পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিয়ে আনেন থানায়। পরে বস্তু দুটি চেক করতে গিয়ে দেখেন সেখানে কিছুই নেই। উদ্ধারকৃত বস্তু দুটি লাল কসটেপ মোড়ানো জর্দার কৌটা।
এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার করেন পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল কসটেপ মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে থানায় নেন।
.png)
গাংনী থানার এসআই সাইদুর রহমান বলেন, থানায় এনে বস্তুু দুটি চেক করা হয়। দেখা যায় কৌটা দুটি লাল কসটেপ মুড়িয়ে সেখানে রাখা হয়েছিল। এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করার জন্য কিছু দুর্বৃত্তরা এই বস্তু দুটি রেখেছিল।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!