এর আগে ২১ ডিসেম্বর (বুধবার) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার ঘরের টিনের বেড়া-চালা উড়ে যায়।
মৃত ইমরান খালাসি ওই গ্রামের শামচু খালাসির ছেলে। এ ঘটনায় যুবকের চোখ-মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। এ সময় বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইমরান খালাসি বিক্রির জন্য বোমা তৈরি করে আসছিলেন। গত বুধবার নিজ ঘরে বসে বোমা তৈরির সময় বোমার বিস্ফোরণ হলে গুরুতর আহত অবস্থায় ওইদিনই তাকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ইমরান খালাসি নিজে বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হলে আহত হন। শনিবার তিনি মারা গেছেন। এ ঘটনায় তিনিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।