ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুলিশ বহরে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ১৮ ডিসেম্বর ২০২২
পুলিশ বহরে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ৮
প্রতীকী ছবি

ইরাকের উত্তর-মধ্য শহর কিরকোক শহরে পুলিশের বহরে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন পুলিশ সদস্য।

রোববার শহরটির দক্ষিণ পশ্চিমে ৩০ কিলোমিটার দূরে সাফরা গ্রামের পাশেই টহলের সময় এ বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

Advertisement

সূত্র জানায়, পুলিশের সদস্যরা রোববার একটি গাড়িতে ঘরে টহল দিচ্ছিলেন। তখনই বোমা বিস্ফোরণ হয়।

রয়টার্স জানায়, এখনো কোনো পক্ষ বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে সেই এলাকায় আইএসআইএস জঙ্গিরা সক্রিয় রয়েছে।

কিরকোক শহর ইরানের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে রয়েছে। ঐ এলাকা ২০১৭ সালে কুর্দি বাহিনীর কাছ থেকে দখল করে ইরাকের নিরাপত্তা বাহিনী। 

আইএসআইস জঙ্গিদের উত্থানের সময় ইরাকের নিরাপত্তা বাহিনী পালিয়ে যাওয়ার সময় কিরকোক নিয়ন্ত্রণে নেয় কুর্দিস আঞ্চলিক সরকার।

সূত্র- আল-জাজিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!