ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকের পার্লামেন্ট না ভাঙলে মারাত্মক পরিণতির হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৭, ১৪ আগস্ট ২০২২
ইরাকের পার্লামেন্ট না ভাঙলে মারাত্মক পরিণতির হুমকি
ছবি: সংগৃহীত

বেঁধে দেওয়া সময়সীমায় ইরাকের পার্লামেন্ট না ভাঙলে মারাত্মক পরিণতির হুমকি দিয়েছেন দেশটির বিশিষ্ট আলেম ও রাজনৈতিক নেতা মুক্তাদা আল সাদর।

গত বুধবার ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদকে সাতদিনের সময় বেঁধে দেন আল সাদর। তার এ হুমকির বাকি আছে মাত্র দুদিন।

সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেণ, আগামী সপ্তাহ শেষ হওয়ার আগে দেশের বিচার বিভাগ যদি তার কথাকে গুরুত্ব না দেয় এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

Advertisement

তবে তার সময়সীমার ব্যাপারে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদ এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট বিলুপ্ত করার ক্ষমতা পরিষদের নেই। তাদের দায়িত্ব হচ্ছে বিচার সংক্রান্ত বিষয়াদি পরিচালনা করা। রাজনৈতিক বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতায় বিচার বিভাগীয় পরিষদকে না জড়াতে বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে ইরাকে জাতীয় সংসদ নির্বাচন হয়। ঐ নির্বাচনে ইরাকের সংসদে সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। তবে জোটের জটিলতার কারণে এখন পর্যন্ত দেশটিতে কার্যকর কোনো সরকার নেই। এ নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় মুক্তাদা আল সাদর সংসদ ভেঙে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইরাক
লিংক সফলভাবে কপি হয়েছে!