ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরাকে গ্যাস বিস্ফোরণে নিহত ৪, আহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ২২ নভেম্বর ২০২২
ইরাকে গ্যাস বিস্ফোরণে নিহত ৪, আহত ২৬
ছবি: সংগৃহীত

ইরাকে একটি বেকারিতে গ্যাস বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৬ জন।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সকালে দেশটির দুহোক প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি

অঞ্চলটির স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisement

দুর্ঘটনার শিকার ভবনটিতে আলাদা ফ্লোরে একটি ছাত্রাবাসও রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন>> চীনে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৩৬

ইরাকের কুর্দি আঞ্চলিক সরকারের (কেআরজি) স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর ইরাকের সুলায়মানিয়াহ প্রদেশের একটি বাড়িতে গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত এবং ১২ জন আহত হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!