ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৬ নভেম্বর ২০২২
রূপগঞ্জে ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
রূপগঞ্জে ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক জাহাজ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই শ্রমিক।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউপির দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে সাংহাই-৮ নামের একটি জাহাজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান রাজধানি ঢাকার দোহার থানা এলাকার বাসিন্দা। 

Advertisement

রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় নুরুজ্জামান, সহিদুল ও ইউনুস মিয়া নামে তিন শ্রমিক আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামানের মৃত্যু হয়। আহত অপর দুইজনকে সেখানে চিকিৎসা দেয়া হয়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!