ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে ব্যস্ত সড়কে আকস্মিক বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪০, ১৩ নভেম্বর ২০২২
তুরস্কে ব্যস্ত সড়কে আকস্মিক বিস্ফোরণ, নিহত ৪
ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরে সড়কে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৮ জন।

রোববার (১৩ নভেম্বর) শহরটির ব্যস্ততম ইস্তিকলাল অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, এরই মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাকস ও পুলিশ পৌঁছেছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলেছেন, দোকানপাট ও রাস্তাটি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তবে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরো পড়ুন>> কলম্বিয়ার সঙ্গে কম্বোডিয়াকে গুলিয়ে ফেললেন জো বাইডেন

জানা গেছে, ওই রাস্তাটিতে সব সময় পর্যটক ও স্থানীয়দের ব্যাপক সমাগম থাকে। রয়েছে প্রচুর দোকান ও রেস্তোরাঁ।

২০১৫ ও ২০১৭ এর মধ্যে আইএস ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এর সাঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো দ্বারা তুরস্ক মারাত্মক বোমা হামলার শিকার হয়।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!