ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫০, ৩০ অক্টোবর ২০২২
বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ১০
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে পূর্বাঞ্চলে দু'টি বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।

শনিবার (২৯ অক্টোবর) বাগদাদের পূর্বাঞ্চলে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

বাগদাদের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, শহরটির পূর্বে অবস্থিত ক্যাফে ও ফুটবল স্টেডিয়ামের কাছে একটি গ্যারেজে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানকার গাড়ির সাথে সংযুক্ত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। পরে কাছাকাছি থাকা একটি গ্যাস ট্যাংকারে আরেকটি বিস্ফোরণ ঘটে।

আরো পড়ুন>> ড্রোন পাঠিয়ে অসুস্থ বান্ধবীর খোঁজ নিলেন আরেক বান্ধবী

নিহতদের অধিকাংশই পার্শ্ববর্তী স্টেডিয়ামে ফুটবল খেলা অপেশাদার খেলোয়াড়।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। তবে এর বেশি আরও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি ওই বিবৃতিতে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!