[ দেশজুড়ে ]
ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, মা-ছেলে আহত
আধুনিক সদর হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে মা-ছেলে আহত হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জিয়ানগর এলাকার উসকাঠিপাড়ার তবজুল ইসলামের স্ত্রী ৫৫ বছর বয়সী ফাহমিদা বেগম ও তার ছেলে ৩৮ বছরের শহিদুল ইসলাম শহিদ।
স্থানীয়রা জানায়, ফাহমিদা উসকাঠিপাড়ার তবজুল হকের দ্বিতীয় স্ত্রী। শহিদ তার প্রথম পক্ষের ছেলে। বিস্ফোরণে দুজনের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ ফাহমিদার ডান পায়ের হাঁটুর নিচে ঝলসে গেছে।
.png)
সদর থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, রাতে ককটেল বিস্ফোরণে ফাহমিদা ও তার সৎ ছেলে শহিদ আহত হন। বিস্ফোরণটি বড় ধরনের হলেও ঘরের তেমন ক্ষতি হয়নি। ঘরে কমলা রঙের পাউডার জাতীয় পদার্থের অস্তিত্ব মিলেছে। এছাড়া আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহীতে পাঠান চিকিৎসক।
ওসি বলেন, শহিদের নামে বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। ঘরে ককটেল বানানোর সময় বা মজুত থাকায় বিস্ফোরণে মা-ছেলে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!