[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে অস্ত্র-ককটেলসহ আটক ৪
অস্ত্র-ককটেলসহ আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ীর পাংশায় অস্ত্র-ককটেলসহ চার সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল, একটি স্টেনগান, একটি ধারালো ছুরি এবং একটি রামদা উদ্ধার করা হয়।
সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের সোহরাব মন্ডলের ছেলে মো. রুবেল হোসেন, সিরাজুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল, ফজলুল শেখের খোকন শেখ এবং আকবর মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। সোমবার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!