ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ১০ নভেম্বর ২০২২
তুরস্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী, তার ছয় সন্তান এবং দুই ভাগ্নের মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর স্বামী তাদের বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বুরসা নগরীতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে।

Advertisement

দমকল বাহিনী জানিয়েছে, তারা সকলে একই পরিবারের সদস্য। রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন>> গাড়ি দুর্ঘটনায় খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ-গভর্নর নিহত

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে এক নারী, তার ছয় সন্তান এবং দুই ভাগ্নে রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না। ওই নারীর স্বামী ইস্তাম্বুলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয়ার পর বাসায় ফিরে এ ঘটনা দেখেন।

গভর্নরের দফতর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছাড়ে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!