ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত প্রতিবন্ধী মেয়ের গলা কাটলেন মা 

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১৮ জানুয়ারি ২০২৩
ঘুমন্ত প্রতিবন্ধী মেয়ের গলা কাটলেন মা 
আটককৃত আছিয়া বেগম

সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ প্রতিবন্ধীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭ টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। প্রাথমিকভাবে জানা যায়, ২১ বছরের মেয়েটি প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন মা। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন তিনি, হয়তো মানসিক কষ্ট থেকেই এমন ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

Advertisement

তিনি আরো বলেন, নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!