ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১৯ জানুয়ারি ২০২৩
কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে ইস্রাফিল নামে ২০ বছর বয়সী এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কমলনগর উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে ইস্রাফিলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইস্রাফিল একই উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর এলাকা আবুল বাশারের ছেলে।

জানা যায়, বুধবার বিকেলে ইস্রাফিল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে যাননি। বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও সংবাদ মেলেনি তার। সকালে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ইস্রাফিলের বড় ভাই মো. ইসমাইল হোসেন এসে তার লাশ শনাক্ত করেন।

Advertisement

কমলনগর থানার ওসি সোলাইমান হোসেন বলেন, ছিনতাইকারীরা তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনিয়ে নেয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!