শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ৯ রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. মো. আবু নাছের শাকিল বলেন, বিকেল ৫টা পর্যন্ত জরুরি বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
.png)
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ৮ শিশুসহ ৯ জন আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।