গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পার্শ্ববর্তী ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে। এরপর থেকে কুকুরের ভয়ে ছাগল-ভেড়াসহ গবাদি পশু মাঠে চড়াতে সাহস পাচ্ছেন না খামারিরা।
ভুক্তভোগী খামারের মালিক নজরুল ইসলাম শাহীন চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে আমার নামে আমি একটি ভেড়ার খামার গড়ে তুলি। খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যান। এ সুযোগে ৬টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ৬টি কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল। ভুক্তভোগী খামারের মালিক শাহীন স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
.png)
এ বিষয়ে জানতে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাকে অবহিত করেননি। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।