ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ১৪ ডিসেম্বর ২০২২
নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের নোয়াখালী শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিআইজি (পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট) এস এম রোকন উদ্দিন।।  

এ সময় বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, নোয়াখালী জেলা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ।   

Advertisement

এ সময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনার উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৩০ পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!