ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার ১৫ দিন পর সড়কে গেল সৌদি প্রবাসীর প্রাণ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১৯ জানুয়ারি ২০২৩
বাড়ি ফেরার ১৫ দিন পর সড়কে গেল সৌদি প্রবাসীর প্রাণ
ফাইল ছবি

নড়াইলের কালিয়ায় ট্রলিচাপায় রুবেল মোল্লা নামে ৩৫ বছর বয়সী এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার দুপুরে কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কালিয়ার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্লার ছেলে। ১৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফেরেন তিনি। আহত রাসেল মোল্লা খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্লার ছেলে। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, দুপুরে শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রলি। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। আহত রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!