ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘লাকী’ নাম ছাড়া বলতে পারেন না কথা, ১৫ বছর পর করলেন গোসল

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২০ জানুয়ারি ২০২৩
‘লাকী’ নাম ছাড়া বলতে পারেন না কথা, ১৫ বছর পর করলেন গোসল
গোসলের পর পেটভরে খাওয়ান পুলিশ কর্মকর্তারা

ভারসাম্যহীন হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস বাবু লালের। অনাহারে-অর্ধাহারে কাটছিল জীবন। এমনকি গোসল ছাড়াই কাটিয়ে দেন এক যুগেরও বেশি সময়। কাটেননি চুল-দাড়িও। অবশেষে ১৫ বছর পর তাকে গোসল করাল পুলিশ।

৫০ বছর বয়সী বাবু লালের বসবাস কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে চুল-দাড়ি কাটিয়ে তাকে গোসল করানো হয়।

জানা গেছে, দীর্ঘ ১৫ বছর ধরে খোলা আকাশের নিচে থাকছিলেন বাবু লাল। খেয়ে না খেয়ে কোনোরকম পড়ে থাকতেন মানসিক ভারসাম্যহীন এ ব্যক্তি। বিষয়টি নজরে এলে তার চুল ও দাড়ি কেটে গোসল করিয়ে পেটভরে খাওয়ান জেলা ডিবি পুলিশের এসআই প্রকাশ সরকার নয়ন, কনস্টেবল জামাল হোসেন ও তৌহিদ।

Advertisement

স্থানীয়রা জানায়, বাবু লাল একটি দোকানের বারান্দায় থাকতেন। কেউ তাকে গোসল করতে দেখেনি। সবসময় একাধিক কাপড় পরে থাকতেন। বিষয়টি এক পুলিশের নজরে এলে চুল কেটে ও গোসল করিয়ে পেটভরে খাওয়ানোর ব্যবস্থা করেন। ওই ব্যক্তি কথা বলতে পারেন না। শুধু লাকী নাম বলতে আর লিখতে পারেন।

এসআই প্রকাশ সরকার নয়ন বলেন, এমন মানুষদের জন্য কাজ করতে আমার খুবই ভালো লাগে। তিনি দীর্ঘ ১৫ বছর গোসল করেন না বলে জেনেছি। চুল ও দাড়ি অনেক বড় হয়ে গেছে। দায়িত্ববোধ থেকে তার সেবা করার চেষ্টা করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!