ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে বেরিয়ে ফেরেননি ঘরে, সকালে মিলল গলাকাটা দেহ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২০ জানুয়ারি ২০২৩
রাতে বেরিয়ে ফেরেননি ঘরে, সকালে মিলল গলাকাটা দেহ
মরদেহ উদ্ধার করে পুলিশ

শেরপুরে রফিকুল ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছেন বলে ধারণা স্বজনদের।

শুক্রবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের একটি কাঁঠাল বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের ফকির শাহর ছেলে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতাবিয়া গ্রামের এক পরিবারের সঙ্গে রফিকুলের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে যান রফিকুল। শুক্রবার সকালে একটি কাঁঠাল বাগানে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

Advertisement

সদর থানার ওসি বশির আহমেদ বাদল বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!