ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২০ জানুয়ারি ২০২৩
নরসিংদীতে অস্ত্রসহ ডাকাতদলের সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ওসি তানভীর আহমেদ।

গ্রেফতারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।

Advertisement

ওসি তানভীর আহমেদ জানান, মান্নান আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা হয়।

পরে বেলাব থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি হতে একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!