ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২০ জানুয়ারি ২০২৩
বাসের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

মাদারীপুরের শিবচরে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুনে বাসটির ৮০ শতাংশ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

শুক্রবার বিকেল ৩টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, বিকেলে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বরিশাল এক্সপ্রেসের একটি বাস। শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে পৌঁছালে বাসটির চাকা পাংচার হয়। একপর্যায়ে যাত্রীদের নামাতেই বাসের ইঞ্জিনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

Advertisement

যাত্রী অঞ্জনা সরকার বলেন, যাত্রীরা নামতেই বাসে হঠাৎ আগুন ধরে যায়। যাত্রীদের কোনো ক্ষতি না হলেও বাসের বক্সে রাখা মালামাল পুড়ে যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। ইঞ্জিনে ত্রুটি থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!