[ দেশজুড়ে ]
বাসচাপায় প্রাণ গেল আনুশকার
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি
বরিশালে বাসচাপায় আনুশকা নামে ১৮ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাশিপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনুশকা ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের মেয়ে।
আহতরা হলেন- বরিশাল নগরীর কাশিপুর এলাকার আবুল হোসেনের ছেলে ২০ বছর বয়সী শাওন ও মুলাদী উপজেলার গাছুয়া এলাকার জুবায়ের আহমেদ।
.png)
বিমানবন্দর থানার এসআই মেহেদী জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি বাস। আর একটি মোটরসাইকেলে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন আনুশকাসহ তিনজন। কাশিপুরের চৌরস্তায় রাব্বি ফিলিং স্টেশন এলাকায় মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আনুশকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!