[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ মাদকসহ তামিম মোল্লা (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৯২৫ ইয়াবা, ২ কেজি গাঁজা ও ৩০ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী তামিম মোল্লা উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
শুক্রবার আজমপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. মনির হোসেন আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করেন। এর আগে আজমপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল বৃহস্পতিবার রাতে চানপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার আটক ওই মাদক ব্যবসায়ীকে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!