শনিবার দুপুরের তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে উপজেলার মানিকদি গ্রামে তার খালু-শ্বশুরের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল গাফ্ফারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল গাফ্ফার আমতৈল গ্রামের আব্দুর রহমানের ছেলে। আব্দুল গাফ্ফার নিহত জগত আলীর বড় ভাইয়ের ছেলে।
আব্দুল গাফ্ফারকে গ্রেফতারের মধ্য দিয়ে জগত হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে, এ মামলার এজাহারভুক্ত ৩নং আসামি ফেরেজুল ইসলামকে গত বছরের ৩ নভেম্বর গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।
.png)
মামলার তদন্ত অফিসার এসআই আব্দুর রাজ্জাক বলেন, গত বছরের ৩০ নভেম্বর সকালে স্থানীয় হেমায়েতপুর মাঠ থেকে জগত আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, তিনি মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ ঘটনায় নিহত জগত আলীর স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, জগত হত্যা মামলার প্রধান আসামি আব্দুল গাফ্ফার হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।