শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি। এর আগে, একইদিন দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।
.png)
পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যায় স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মানিক পাটোয়ারী। পরে আশেপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আনোয়ারা বেগমকে খানপুর তিনশ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ঐ রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামি করে থানায় একটি হত্যা দায়ের করেন। ঘটনার তিনদিন পরে মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।