শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারের পুনিয়াউট এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমঝিম জেলা শহরের সরকার পাড়া এলাকার মনজু মিয়ার ছেলে।
আহত আরাফাত সরকারপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে ও দিপু মিয়া একই এলাকার বাদশা মিয়ার ছেলে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল ইসলাম জানান, রাতে পুনিয়াউট এলাকায় তিন তরুণ ঢাকাগামী রেললাইনে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। ফোনে মনোযোগ থাকায় তারা ট্রেন আসার বিষয়টি খেয়াল করতে পারেননি। এসময় তিনজনই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রিমঝিম মারা যান। অন্য দুজন পা ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।