ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৪২, ২৩ জানুয়ারি ২০২৩
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে রায়পুর পৌর শহরের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রানা পৌর শহরের মধুপুর গ্রামের মোহাম্মদ বাহার মিয়া ছেলে। রানা পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

জানা যায়, আজ সকালে ঐ এলাকার সৌদি প্রবাসী শাহেদ আলমের বাড়িতে রং করার কাজে আসেন রানা। বাড়িতে ঢোকার পর দ্বিতীয় তলার বারান্দার লোহার দরজা খুলতে গিয়ে তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!