সোমবার দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুট্টাক্ষেতে কাজ করার সময় শুনলাম ট্রেন কয়েকবার হুইসেল দেয়। এ সময় রেললাইনে বসে ছিলেন ঐ যুবক। আমরা অনেক ডাকাডাকি করলেও তিনি আমাদের ডাক শুনতে পাননি। পরে দেখি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
.png)
বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, যাত্রীদের মাধ্যমে জানতে পারি অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, দুপুরে অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। ঐ যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।