ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২৩ জানুয়ারি ২০২৩
পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মসজিদের পাড় এলাকায় রেল লাইনের ওপর বসে থাকা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, সোমবার দুপুরে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের শরীর খণ্ড হয়ে যায়।

স্থানীয় কয়েকজন দিনমুজুর বলেন, ভুট্টা খেতে কাজ করছিলাম। এ সময় ট্রেন কয়েকবার হুইসেল বাজায়। তখন লাইনে বসে ছিল ওই ব্যক্তি। অনেক ডাকাডাকি করলেও তিনি ডাক শোনেননি, পরে দেখি তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। 

Advertisement

বুড়িমারী রেলস্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জেনেছি একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে অবগত করেছি। ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!