ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা হাসপাতালের গেট থেকে চুরি হয়ে গেল নবজাতক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ২৫ জানুয়ারি ২০২৩
খুলনা হাসপাতালের গেট থেকে চুরি হয়ে গেল নবজাতক
সন্তান হারিয়ে মায়ের আহাজারি। ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেলল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে শিশুটি চুরি হয়।

নবজাতক চুরির বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান। একদিন বয়সী নবজাতক ছেলেটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজং গ্রামের তোরাব আলী ও রানি বেগম দম্পতির সন্তান।

ডা. রবিউল হোসেন জানান, হাসপাতালের গেট থেকে একদিন বয়সী নবজাতক চুরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তারা বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করেছিল। তখন বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চালকের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় নবজাতক তার খালার কোলে ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারীর কাছে নবজাতক রেখে তার খালা হাতাহাতি ঠেকাতে যায়। হুড়োহুড়ির মধ্যে ঐ নারী নবজাতক নিয়ে চলে যায়।

Advertisement

তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।

সোনাডাঙ্গা থানার এস আই সুকান্ত দাস বলেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতালের সামনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!