ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয়নগরে ফসলি জমি ধ্বংস করায় দুইজনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৫ জানুয়ারি ২০২৩
বিজয়নগরে ফসলি জমি ধ্বংস করায় দুইজনকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিষ্ণুপুর ইউপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউপির ছতরপুর এলাকার মো. মিজান মিয়াকে এক লাখ টাকা, বক্তার মোড়া এলাকার জুয়েল মিয়াকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে বিজয়নগর ইউএনও এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিষ্ণুপুর ইউপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ফসলি জমি ধ্বংস করে নিয়ম-বহির্ভূতভাবে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। এর ফলে পাশের জমিগুলোও ক্ষতিসাধন হচ্ছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে পৃথক মামলায় এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

তিনি আরো জানান, মাটি পরিবহনের সঙ্গে জড়িত থাকায় দুটি ট্রাক্টর মালিককে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!