[ দেশজুড়ে ]
খাবারে মিললো কাপড়ের রং, দুই বেকারিকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার কাহালুতে খাদ্য উৎপাদনে কাপড়ের রং ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করায় দুই বেকারিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার কাশিমালা বিরকেদার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে ওয়ান ফুডকে ৪০ হাজার টাকা ও পাক বাগদাদ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, দুই প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!