ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল চাচার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৭ জানুয়ারি ২০২৩
ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল চাচার
ফাইল ফটো

গোপালগঞ্জে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের ছেলেদের হাতে আহত সাইদুর রহমান সিদ্দিকী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। গত ২৩ জানুয়ারি কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামে ভাতিজাদের মারধরের শিকার হন মারা যাওয়া ঐ চাচা।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, সাইদুর রহমান সিদ্দিকীর সঙ্গে বাড়ির জমি নিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত ২৩ জানুয়ারি ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে সাইদুরের ঝগড়া হয়। এর একপর্যায়ে ছোট ভাইয়ের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ঐ রাতেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে তাকে পুনরায় গোপালগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সাইদুর রহমানের মৃত্যু হয়।

Advertisement

গত ২৩ জানুয়ারি এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দিকী নামে একজনকে গ্রেফতার করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!