বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ঐ এলাকার চাকরিজীবী মজিবুর রহমান। শুক্রবার সকালে তিনি ঘর থেকে পুড়ে যাওয়া টাকার কিছু অংশ পেয়ে জড়ো করছিলেন। টাকা সামনে রেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঐ বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে পাশে একটি খড়ের গাদায় কে বা কারা আগুন ধরিয়ে দেন। সেখান থেকে আগুন স্থানীয় মজিবুর রহমানের বাড়িতে ছড়িয়ে যায়। একইসঙ্গে আগুন পাশের জাকির হোসেনের গোডাউন এবং এরশাদের আটোগ্যারেজেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মজিবুর রহমানের নিজের বসতঘর এবং ঘরে থাকা ২০ লাখ টাকা ও তার ভাড়া দেওয়া ২২টি রুম পুড়ে যায়।
.png)
এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।