ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় আগুনে পুড়লো বসতঘর-দোকান

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২৩ জানুয়ারি ২০২৩
নেত্রকোণায় আগুনে পুড়লো বসতঘর-দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ দোকান পুড়ে যায়।

রোববার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল এলাকার কামরুল ইসলাম বাবুলের নির্মাণাধীন সেমিপাকা বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি রুমের আসবাবপত্র পুড়ে যায়।

এদিকে রোববার রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের জামাল উদ্দিনের মনোহারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে দোকানের ফ্রিজ, চাল, ডাল, কসমেটিকসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

Advertisement

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, দুই স্থানে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!