ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় আগুনে পুড়ল ২৫ দোকান

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৯ ডিসেম্বর ২০২২
ভালুকায় আগুনে পুড়ল ২৫ দোকান
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ভালুকায় আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার সিডস্টোর বাজারে কমার্স ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, দুপুর দেড়টার দিকে একটি চায়ের দোকানে হঠাৎ আগুন লাগে। এ সময় পাশের কাপড় ও জুতার দোকানে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ২৫টি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!