ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৮ ডিসেম্বর ২০২২
তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের শ্রীপুরে টেক্সটাইল কারখানার তুলার গুদামে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া নতুনবাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় জয়দেবপুরের দুটি, ভালুকার একটি ও কাপাসিয়া থেকে আরো একটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হননি।

Advertisement

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কারখানার তুলার গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!