ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ৮ ডিসেম্বর ২০২২
গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আরো তিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামের এ ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

Advertisement

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে আরো তিনটি ইউনিট গাজীপুর থেকে রওনা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!