প্রত্যক্ষদর্শী মো. সোহেল জানান, বুধবার দুপুরের দিকে হিরাবুনিয়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীন, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুর রহমানের বাড়িতে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।
আব্দুর রহমান বলেন, বড় ভাই আবদুল গফুরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতেও। এতে নগদ টাকা, আসবাবপত্র, ধান ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
.png)
পেকুয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার শোয়াইব মুন্সী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।