ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই তুলার গোডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৫, ১০ এপ্রিল ২০২২
ফতুল্লায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই তুলার গোডাউন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে ইসদাইর একটি আবাসিক এলাকায় শরিফুল আলমের তুলার গোডাউনে এঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় গোডাউন ও ভেতরে থাকা সব মালামাল। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী।

Advertisement

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!