[ আন্তর্জাতিক ]
সৌদির আরামকো তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: এপি
সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে।
যদিও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি কিংবা রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়টি স্বীকার করেনি।
.png)
ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা সৌদি আরবের অভ্যন্তরে একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে শিগগিরই বিবৃতি জারি করবে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই অগ্নিকাণ্ড জেদ্দার উত্তরাঞ্চলের একটি বড় তেল ডিপোতে হয়েছে বলেই মনে হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!