[ দেশজুড়ে ]
৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে শুরু ফেরি চলাচল
ছবি: সংগৃহীত
৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। রোববার ভোর সাড়ে ৪টার দিকে যমুনা নদীতে কুয়াশা কমে যাওয়ায় চালু হয় ফেরি চলাচল।
সকাল পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, নদীতে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। আরিচা-কাজিরহাট নৌপথে চলাচল করে চারটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!