[ দেশজুড়ে ]
ঘন কুয়াশা
রাতে থেকে বন্ধ আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল
ফাইল ছবি
ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নৌপথে ফেরি মাকিং বাতির আলো অষ্পষ্ট হয়ে যাওয়ায় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত সোয়া ১০টার দিকে ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে বন্ধ করা হয় ফেরি চলাচল। তবে কুয়াশার ঘনত্ব কেটে গেলে আবারো শুরু হবে ফেরি চলাচল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!