ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ২৪ জানুয়ারি ২০২৩
১০ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু 
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশায় বন্ধের ১০ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১টা থেকে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ফলে দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী।

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার জানান, ঘন কুয়াশার কারণে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ১০ দিন ধরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!