শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
.png)
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাট, রাজবাড়ির দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়েছে এই পথে যাতায়াতকারী গাড়ি। ভোগান্তিতে পড়েছে এসব গাড়ির যাত্রী, চালক ও সহযোগীরা।