[ দেশজুড়ে ]
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশায় নৌ-দুর্ঘটনা এড়াতে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। রোববার রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টা থেকে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে মাঝপথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় শুরু হবে ফেরি চলাচল। যানবাহন পারাপারের জন্য এই রুটে রয়েছে ছোট-বড় সাতটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!