বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের সহকারী ব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ। তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়াতে নৌ-পথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। সে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ছোট বড় ১৬ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে।
তিনি আরো জানান, মাঝ পদ্মায় খানজাহান আলী ও মখদুম নামের ফেরি দুইটি কুয়াশার ঘনত্ব কেটে গেলে ঘাটে এসে নোঙর করবে। তবে ঘাট এলাকা শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এছাড়াও পটুরিয়া-দৌলতদিয়া প্রান্তের মাঝ পদ্মায় যাত্রী-চালক ও যানবাহন নিয়ে আটকে রয়েছে ২ ফেরি।
.png)