রোববার সকাল সোয়া ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে শনিবার রাত ৩টা থেকে এ রুটে ফের চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে রোববার সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।
.png)